HelplineWorld24

Saturday, November 5, 2016

প্রোফাইলে আবারও পরিবর্তন এনেছে ফেসবুক !


images-1

সম্প্রতি আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে ভালো করে লক্ষ্য না করে থাকেন তাহলে আবারও লক্ষ্য করুনঅধিকাংশ মানুষের ফেসবুক প্রোফাইলেই এ পরিবর্তন দেখা যাচ্ছেএ পরিবর্তন করা হয়েছে এমপ্লয়মেন্ট ও এডুকেশন হিস্টোরিতেএক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হাফিংটন পোস্টফেসবুকের প্রোফাইলে নতুন পরিবর্তনের ফলে এখন আর আগের মতো দেখা যাবে না আপনার চাকরি ও শিক্ষার ইতিহাসসম্প্রতি ফেসবুকের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেনফেসবুকে যে কারো প্রোফাইলে প্রবেশ করলেই যেন তার কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখা যায় সেজন্যই এ পরিবর্তন এনেছে ফেসবুকএক্ষেত্রে পরিবর্তনের ফলে কোনো ব্যক্তিগততথ্য জনস্মুখে চলে আসবে না বলে জানিয়েছে ফেসবুকতবে আগেই দেওয়া কিছু তথ্য প্রদর্শনের উপায় নতুনভাবে সাজানো হয়েছে বলে জানিয়েছে তারাতবে অনেক ব্যবহারকারী জানাচ্ছেন, যে তথ্যগুলো তারা প্রদর্শন করতে চান না, তা যদি প্রোফাইলে প্রদর্শিত হয় তাহলে তা কিছুটা বিব্রতকর হতে পারেএ কারণে বহু ব্যবহারকারীই নতুন পরিবর্তন পছন্দ করছেন নাআবার প্রোফাইলের তথ্য প্রকাশের সুবিধা হওয়ায় বহু ব্যবহারকারী একে স্বাগতও জানিয়েছেনএ বিষয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানান, আপনি যে তথ্যগুলো দিয়েছেন, তাই প্রকাশিত হবেএক্ষেত্রে আপনি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন ফিল্ডে যা দেননি তা প্রকাশিত হবে নাএখানে সমস্যা হলো, প্রোফাইল পিকচারের নিচে এত তথ্য অনেকেই পছন্দ করছেন নাযদিও এটি আপনার সম্পর্কে অন্যকে ভালোভাবে জানতে সহায়তা করবে[]


0 comments:

Post a Comment